মি. করিমের ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ কাজ বর্ণনা করো।
উত্তর: মি. করিম কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন। নিচে কেন্দ্রীয় ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ কাজ বর্ণনা করা হলো: ১. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের জনগণ ও ব্যবসা- বাণিজ্যের প্রয়োজনানুসারে নোট ও ধাতব মুদ্রা প্রচলন করা। এ জন্য ব্যাংকটি প্রচলিত নোটের মূল্যের বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখে। ২. কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। মুদ্রা বাজারের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে এ ব্যাংক দেশে মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে, মুদ্রা সরবরাহে স্থিতিশীলতা রক্ষা, বিনিময় হার নির্ধারণ ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি পর্যবেক্ষণ করে। ৩. মুদ্রা সরবরাহের ওপর বিধি-নিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক দেশে দামস্তরের স্থিতিশীলতা রক্ষা করে। এ উদ্দেশ্যে এ ব্যাংক মুদ্রা বাজারের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে। ৪. কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ নিয়ন্ত্রণ করা। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার নীতি, ব্যাংক হার নির্ধারণ, ঋণের বরাদ্দকরণ, নগদ জমার হার পরিবর্তন ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে থাকে। মি. করিমের ব্যাংকটি উপরিউক্ত কার্যাবলি পূরণ ছাড়াও জনকল্যাণে আরও অনেক কার্য সম্পাদন করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. করিমের ব্যাংকের চারটি গুরুত্বপূর্ণ কাজ বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর