উদ্দীপকের আলোকে পাশের দোকানের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতির সুবিধাসমূহ লেখ।
উত্তর: 'ক' এর বাবা পাশের দোকানের মাধ্যমে ছেলেকে যে পদ্ধতিতে টাকা পাঠালেন তা মোবাইল ব্যাংকিং বলে পরিচিত। টাকা পাঠানোর এ পদ্ধতি তথা মোবাইল ব্যাংকিং এর বেশ কিছু সুবিধা রয়েছে; সেগুলো নিম্নরূপ: মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে একজন গ্রাহক দেশের যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের সাহায্যে আর্থিক লেনদেন করতে পারে। দূরে ও কাছে কাউকে দ্রুত অর্থ প্রেরণ, ক্রীত দ্রব্যের মূল্য পরিশোধ, গৃহীত ঋণ পরিশোধ ইত্যাদি এ ব্যাংকিং সেবার সাহায্যে করা সম্ভব। এ ব্যাংকিং সেবার ক্ষেত্রে গ্রাহককে ব্যক্তিগতভাবে ব্যাংকে উপস্থিত হওয়ার কোনো দরকার নেই; বাড়ি, অফিস কিংবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বসেই মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সুবিধা পাওয়া সম্ভব। এ ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, ট্রেন-বাসের টিকিট কাটা ইত্যাদি দ্রুততার সাথে করা হয় বলে কোনো হয়রানি বা বাড়তি খরচ ছাড়াই কাঙ্ক্ষিত কাজটি যথাসময় করা সম্ভব। তাছাড়া এ ব্যাংকিং সেবার মাধ্যমে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ পাঠানো যায়। এ ব্যাংকিং সুবিধার একটি বড় দিক হচ্ছে আর্থিক লেনদেনে বাহ্যিক নিরাপত্তা বিধান। আজকাল ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন এবং দূরে বা কাছ কোথাও বহন করা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। এ ব্যাংকিং সুবিধার সাহায্যে অর্থ পাঠানো এবং গ্রহণ উভয়ই নিরাপদ। সুতরাং বলা যায়, পাশের দোকানের মাধ্যমে তথা মোবাইল ব্যাংকিং পদ্ধতির যথেষ্ট সুবিধা রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে পাশের দোকানের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতির সুবিধাসম…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর