মি. রায়হান এবং মি. কবিরের প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক এবং মি. কবিরের প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। নিচে মি. রায়হান ও মি. কবিরের প্রতিষ্ঠানের অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো- ১. বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় না বরং দেশের মুদ্রা বাজারকে যথাযথভাবে পরিচালিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। ২. প্রত্যেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানায় থাকে। তবে বাণিজ্যিক ব্যাংক সরকারি এবং বেসরকারি উভয় মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে। ৩. বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে নগদ জমা গ্রহণ করে এবং স্বল্পমেয়াদী ঋণের কারবার করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের সাথে কোনো প্রত্যক্ষ ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে না। ৪. কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণের ব্যাংকার হিসেবে কাজ করে। ৫. কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকর ওপর নানারূপ বিধি- নিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অধীন নয় । ৬. একটি দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক একাধিক থাকতে পারে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বিদেশে শাখা খুলতে পারে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো বৈদেশিক শাখা থাকে না।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. রায়হান এবং মি. কবিরের প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে তুলনামূলক …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর