জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি নিম খাজনা । মনুষ্যসৃষ্ট উপকরণগুলোর নির্মাণ ব্যয়ও সময় সাপেক্ষ। যতদিন বেশি চাহিদা পূরণের উপযোগী এ উপকরণাদি নির্মিত না হয় ততদিন পুরানো বা বর্তমান ঐসব উপকরণ থেকে অতিরিক্ত আয় হয়। কিন্তু দীর্ঘকালে এদের যোগান বাড়ে বলে এগুলো থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় অন্তর্হিত হয়। সুতরাং নিম খাজনা একটি স্বল্পকালীন আয় এবং দীর্ঘকালে তা লোপ পায়। নিচে জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি অর্থাৎ নিমখাজনার প্রকৃতি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো- চিত্রে OX অক্ষে উৎপাদনের পরিমাণ এবং OY অক্ষে দাম ও নিম খাজনা পরিমাপ করা হয়েছে। স্বল্পকালীন গড় খরচ রেখা SAC. স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা SMC এবং গড় পরিবর্তনীয় ব্যয় রেখা হচ্ছে AVC. চিত্রে E বিন্দুতে ভারসাম্যের শর্ত MR = MC এবং MR রেখাকে MC রেখা নিচ দিক হতে ছেদ করায় স্বল্পকালে ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে OP এবং ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়েছে OM। চিত্রে মোট আয় [গণিত] মোট পরিবর্তনীয় ব্যয় [গণিত] সুতরাং নিম খাজনা [গণিত] = PQNE ক্ষেত্রফলের সমান ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর