মি. রায়হানের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?, ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক । কেননা তিনি যে আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান আমানত গ্ৰহণ করে এবং মুনাফার উদ্দেশ্যে স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে এবং ঋণ আমানত সৃষ্টি করে থাকে যা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে । বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করে। এভাবেও বলা যায়, যে ব্যাংক জনসাধারণের নিকট হতে আমানত গ্রহণ করে এবং ব্যবসায় বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে জনগণকে স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। এদিক দিয়ে বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী হিসেবে অভিহিত করা যায়। দেশের ব্যবসায়-বাণিজ্য ও শিল্পের প্রাণকেন্দ্র হলো বাণিজ্যিক ব্যাংক । বাণিজ্যিক ব্যাংক একদিকে জনসাধারণের উদ্বৃত্ত অর্থ জমা রাখে এবং অন্যদিকে এ জমাকৃত অর্থ ব্যবসায় বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ঋণ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো ব্যবসায় পরিচালনা করে মুনাফা অর্জন করা । সুতরাং দেখা যায়, মি. রায়হানের প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. রায়হানের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান?, ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর