শেয়ারFacebookWhatsApp

উক্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতি দুটি কীভাবে কার্যকরী হবে বিশ্লেষণ কর।

উত্তর: X দেশের মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত খোলা বাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি যেভাবে কার্যকরী হয় তা বিশ্লেষণ করা হলো- খোলাবাজার নীতির কার্যক্রম : কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। ঋণপত্রের ক্রেতারা কেন্দ্রীয় ব্যাংককে তাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধের ব্যবস্থা করে। কেন্দ্রীয় ব্যাংক এ চেকের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর গচ্ছিত আমানত থেকে আদায় করে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে গেলে ঋণের পরিমাণ কমে। ব্যাংক হার পরিবর্তন নীতির কার্যক্রম : ব্যাংক হার এবং বাজার সুদের . হার তথা বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদেয় ঋণের সুদের হার এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণের চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। এভাবে মুদ্রাস্ফীতি মোকাবিলায়, খোলাবাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তন নীতি কার্যকরী হয়।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উক্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতি দুটি কীভাব…

উদ্দীপক

X নামক দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের ওপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। ফলশ্রুতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি গ্রহণ করে।

Dhaka · 2018

উত্তর

একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকেই মুদ্রার চাহিদা বলে।

উত্তর

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কারণ অর্থের মূল্য হ্রাস পেলে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বের তুলনায় কম দ্রব্যসামগ্রী পাওয়া যায়। অর্থাৎ পূর্বের ওই পরিমাণ দ্রব্যসামগ্রী পাওয়ার জন্য অর্থের মূল্য হ্রাস পাওয়ায় পূর্বের তুলনায় বেশি অর্থ প্রদান করতে হয়। তাই অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।

উত্তর

কোনো দেশে অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। উদ্দীপকের X দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে অর্থের যোগান বৃদ্ধি পাওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকদের কাছ থেকে তাদের উদ্বৃত্ত অর্থ বা সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে। দেশের ব্যাংকিং আইনানুযায়ী ব্যাংক এ আমানতি অর্থের কিছু অংশ বৈধ রিজার্ভ (legal reserve) হিসেবে গচ্ছিত রেখে অবশিষ্টাংশ তার গ্রাহকদেরকে ঋণ হিসেবে প্রদান করে। ঋণ প্রদান করতে গিয়ে ব্যাংক ঋণগ্রহীতার নামে নিজস্ব ব্যাংকে একটি আমানত খোলে যাকে সৃষ্ট আমানত বলে । ব্যাংক ঋণগ্রহীতাকে সৃষ্ট এ আমানতের অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করার ক্ষমতা দেয়। ধরা যাক, ঋণগ্রহীতা তার দেনা পরিশোধের জন্য কাউকে ঋণের সমপরিমাণ অর্থের চেক দিলে সে তা অন্য ব্যাংকে জমা দেয়। তখন ওই ব্যাংকে আবার একইভাবে প্রকৃত ও সৃষ্ট আমানতের উৎপত্তি ঘটে। এভাবে প্রাথমিক আমানতের ভিত্তিতে ব্যাংকসমূহ সৃষ্ট আমানত সৃষ্টি করে যে ঋণদান কার্যক্রম চালিয়ে যায় তাকেই বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় প্রাথমিক আমানতের কয়েকগুণ বেশি ঋণ সৃষ্টি হয়। ফলে অর্থের যোগান বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সুতরাং X দেশটিতে মুদ্রাস্ফীতি সৃষ্টির পিছনে বাণিজ্যিক ব্যাংকই দায়ী।

উত্তর

X দেশের মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত খোলা বাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি যেভাবে কার্যকরী হয় তা বিশ্লেষণ করা হলো- খোলাবাজার নীতির কার্যক্রম : কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন খোলাবাজারে সরকারি ঋণপত্র বিক্রয় করে। ঋণপত্রের ক্রেতারা কেন্দ্রীয় ব্যাংককে তাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চেক কেটে ঋণপত্রের মূল্য পরিশোধের ব্যবস্থা করে। কেন্দ্রীয় ব্যাংক এ চেকের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর গচ্ছিত আমানত থেকে আদায় করে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে গেলে ঋণের পরিমাণ কমে। ব্যাংক হার পরিবর্তন নীতির কার্যক্রম : ব্যাংক হার এবং বাজার সুদের . হার তথা বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক প্রদেয় ঋণের সুদের হার এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ব্যাংক হারের পরিবর্তন বাজার সুদের হারের পরিবর্তন ঘটিয়ে প্রদানযোগ্য ঋণের পরিমাণের পরিবর্তন ঘটাতে পারে। কেন্দ্রীয় ব্যাংক যখন দেশে ঋণের পরিমাণ কমাতে চায় তখন ব্যাংক হার বাড়ায়। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদানযোগ্য ঋণের ওপর সুদের হার বাড়ে। তখন ঋণের চাহিদা কমলে প্রদেয় ঋণের পরিমাণও কমে। এভাবে মুদ্রাস্ফীতি মোকাবিলায়, খোলাবাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তন নীতি কার্যকরী হয়।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।