উদ্দীপকের আলোকে মি. আওলাদ হোসেন ও জাহেদুল ইসলামের খাজনার পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে মি. আওলাদ হোসেনের জমিতে বিশুদ্ধ খাজনা এবং জাহেদুল ইসলামের ট্রাক্টর ও পানি সেচ মেশিন ভাড়া দিয়ে নিম্ন খাজনা লাভ করে। নিচে মি. আওলাদ হোসেন ও জাহেদুল ইসলামের খাজনার অর্থাৎ বিশুদ্ধ খাজনা ও নিম খাজনার পার্থক্য তুলে ধরা হলো- সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের কারণে ভূমি থেকে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে খাজনা বলে। পক্ষান্তরে, মানুষের তৈরি উৎপাদনের উপকরণের যোগান স্বল্পকালে অস্থিতিস্থাপক হলে অতিরিক্ত চাহিদার জন্য যেসব উপকরণ স্বাভাবিক আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় করে তাকে নিম্ন খাজনা বলে। খাজনা ও নিম খাজনা দুই-ই সীমাবদ্ধ যোগানবিশিষ্ট উপকরণ থেকে সৃষ্টি হয়। জমিসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের যোগান সবসময় স্থির ও নির্দিষ্ট বলে স্বল্প ও দীর্ঘ উভয় সময়েই খাজনার উৎপত্তি ঘটে) কিন্তু মানুষের তৈরি উপকরণের যোগান স্বল্পকালে স্থির হলেও দীর্ঘকালে তার হ্রাস-বৃদ্ধি ঘটে বলে নিম খাজনা স্বল্পকালে পাওয়া গেলেও দীর্ঘকালে তা লোপ পায় উৎপাদন ব্যয়ের ওপর অতিরিক্ত আয় হলো খাজনা। তাই খাজনা উৎপাদন ব্যয় বা দামের অংশ নয়। কিন্তু নিমু খাজনাকে স্বল্পকালে উদ্বৃত্ত আয় হিসেবে গণ্য করা হলেও দীর্ঘকালে তা পরিবর্তনীয় ব্যয়ের প্রেক্ষিতে উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হয়। তাই দীর্ঘকালে নিম খাজনার অস্তিত্ব থাকে না । খাজনার সূত্র হলো, TR - TC বা AR – AC কিন্তু নিম খাজনার সূত্র হলো, TR - TVC বা AR - AVC রাষ্ট্র কোনো কারণে খাজনা বাজেয়াপ্ত করলে জমির যোগান অপরিবর্তিত থাকে। কিন্তু নিম খাজনা বাজেয়াপ্ত করা হলে মানুষের তৈরি উপকরণের যোগান হ্রাস পায় । বিশুদ্ধ খাজনা একটি পূর্ণাঙ্গ ধারণা। কিন্তু নিম খাজনা একটি অপূর্ণ ধারণা ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. আওলাদ হোসেন ও জাহেদুল ইসলামের খাজনার পার্থক্য লেখ।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর