উদ্দীপকে উল্লিখিত যে ব্যাংক থেকে মামুন সাহেব ঋণ নিয়েছেন সেই ব্যাংকের প্রধান তিনটি কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যে ব্যাংক থেকে মামুন সাহেব ঋণ নিয়েছেন তাহলো একটি বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপক অনুযায়ী এ ব্যাংকের প্রধান তিনটি কার্যাবলি নিচে ব্যাখ্যা করা হলো:বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। আমানত তিন রকম যথা: চলতি আমানত, সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত। ব্যাংক, চলতি আমানতের অর্থ চাওয়ামাত্র আমানতকারীকে ফেরত দেয়। এ জন্য এক্ষেত্রে কোনো সুদ দেওয়া হয় না। সঞ্চয় আমানত থেকে একটি নির্দিষ্ট সময় অর্থ উঠানো যায়, যখন স্থায়ী আমানত থেকে কেবল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই অর্থ উঠানো যায়। ব্যাংক, সঞ্চয়ী আমানতের জন্য অল্প হারে এবং স্থায়ী আমানতের জন্য অপক্ষোকৃত বেশি হারে সুদ দেয়।বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ প্রদান করা। এ ব্যাংক ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন উৎপাদনশীল কাজ এমনকি ভোগের ক্ষেত্রেও উপযুক্ত জামানতের বিপরীতে সাধারণত স্বল্পমেয়াদি ঋণ দেয়। বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের মতো নোট প্রচলনের ক্ষমতা না থাকলেও তার প্রদত্ত চেক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া এ ব্যাংক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর ঋণপত্র, হুন্ডি ইত্যাদি বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যে ব্যাংক থেকে মামুন সাহেব ঋণ নিয়েছেন সেই ব্যাংকে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর