দেশের স্থিতিশীল উন্নয়নে মতি ও তুহিনের ব্যাংকের মধ্যে কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মতির ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং তুহিনের ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। দেশের স্থিতিশীল উন্নয়নে তুহিনের ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকের চেয়ে মতির ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো: কোনো দেশে স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য মুদ্রার যোগান কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা আবশ্যক। বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট ঋণ মুদ্রার যোগানের অন্যতম অংশ হওয়ায় তা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংককে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উপায়ে তার এ দায়িত্ব পালন করে মুদ্রা বাজারকে স্থিতিশীল ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখে। কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নগদ তহবিল সরবরাহ করে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সহায়তা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়তা করে। মিশ্র অর্থনীতির দেশগুলোতে বেসরকারি খাতের মূলধনের চাহিদা পূরণ করা অত্যন্ত জরুরি; কারণ এখানে বেশির ভাগ উন্নয়ন কর্মকাণ্ড বেসরকারি খাতেই পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতে পর্যাপ্ত মূলধন সরবরাহের উদ্দেশ্যে দেশের শেয়ার বাজারকে তার নেতৃত্বে গতিশীল রাখে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে বৈদেশিক মুদ্রা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। সুতরাং বলা যায়, দেশের স্থিতিশীল উন্নয়নে মতি ও তুহিনের ব্যাংকের মধ্যে মতির ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দেশের স্থিতিশীল উন্নয়নে মতি ও তুহিনের ব্যাংকের মধ্যে কোনটির ভূমিকা …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর