অর্থের যোগান ১০০ কোটি টাকা হতে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের যোগান ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর প্রভাব পড়বে। তবে কী ধরনের প্রভাব পড়বে তা নিচে উদ্দীপকের আলোকে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো: প্রদত্ত 'ক' ও 'খ' উভয় চিত্রেই ভূমি অক্ষে অর্থের যোগান (M), 'ক' চিত্রে লম্ব অক্ষে দামস্তর (P) এবং 'খ' চিত্রে লম্ব অক্ষে মুদ্রার মূল্য পরিমাপ করা হয়েছে। 'ক' চিত্রে P= [গণিত] তথা দামস্তর রেখা 45° ও ঊর্ধ্বমুখী হওয়ায় তা অর্থের যোগান ও দামন্তরের মধ্যে সরাসরি ও সমানুপাতিক সম্পর্ক দেখায়। 'খ' চিত্রে Vm=g (M) তথা অর্থের মূল্যরেখা নিম্নমুখী হওয়ায় তা অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখায়।'ক' চিত্রে দেখা যায়, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা ও ৩০০ কোটি টাকা হলে দামস্তরও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৫ টাকা থেকে ১০ টাকা ও ১৫ টাকা হয়; কিন্তু এ অবস্থায় 'খ' চিত্রে অর্থের মূল্য যথাক্রমে ১/৫ থেকে কমে ১/১০ ও ১/১৫ হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পায়; কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। সুতরাং উদ্দীপকের প্রেক্ষিতে বলা যায়, অর্থের যোগান ১০০ কোটি থেকে হতে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অর্থের যোগান ১০০ কোটি টাকা হতে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর