উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেব ও ফয়সাল সাহেব যে দু'টো ব্যাংকের সাথে সম্পৃক্ত সেই দুটো ব্যাংকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি পড়ে জানা যায়, মামুন সাহেব বাণিজ্যিক ব্যাংক ও তার বন্ধু ফয়সাল সাহেব কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত। এ দুটি ব্যাংকের মধ্যে বিভিন্ন দিক দিয়ে বিস্তর পার্থক্য লক্ষ করা যায়।পৃথিবীর প্রত্যেক দেশেই একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে; কিন্তু কোনো দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে। কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা এবং নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার সরকারের ওপর ন্যস্ত থাকে, যেখানে বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় ও নিয়ন্ত্রাধীনে পরিচালিত হয়।কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর এরূপ কোনো ক্ষমতা নেই, তবে তারা যে চেকের মাধ্যমে লেনদেন করে তা সীমিত পর্যায় বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে।কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো সর্বাধিক জনকল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকের একমাত্র লক্ষ্য হলো সর্বাধিক সম্ভব মুনাফা অর্জন করা।কেন্দ্রীয় ব্যাংক জনগণের নিকট হতে কখনো অর্থ আমানত হিসেবে গ্রহণ করে না এবং জনসাধারণকে ঋণও প্রদান করে না। কিন্তু বাণিজ্যিক বাংকের অন্যতম প্রধান কাজ হলো জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। কেন্দ্রীয় ব্যাংক ঋণের কারবার করে না; কিন্তু বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হলো জনসাধারণকে বিভিন্ন সুদের হারে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করা। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজারের অভিভাবক বা প্রধান। অপরপক্ষে বাণিজ্যিক ব্যাংক এর অধীন। কেন্দ্রীয় ব্যাংকের আদেশ ও উপদেশ অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক কাজ করে।সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেব ও ফয়সাল সাহেব যে দুটো ব্যাংকের সাথে সম্পৃক্ত সে দুটো ব্যাংকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মামুন সাহেব ও ফয়সাল সাহেব যে দু'টো ব্যাংকের সাথে …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর