শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের দামস্তর (P) ও অর্থের যোগান (M)-এর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্রে P= [গণিত] রেখা তথা দামস্তর রেখা অঙ্কন করা হয়েছে। রেখাটির বিভিন্ন বিন্দুতে আনুভূমিক ও লম্ব দূরত্ব সমান হওয়ায় তা 45° রেখায় পরিণত হয়েছে। ফলে রেখাটি অর্থের যোগান ও দামস্তরের মধ্যে সমানুপাতিক সম্পর্ক তুলে ধরে। চিত্রে দেখা যায়, যখন অর্থের যোগান ১০০ কোটি টাকা থেকে বেড়ে ২০০ কোটি এবং ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি টাকা হয় তখন দামস্তরও সমানুপাতিকভাবে বেড়ে যথাক্রমে ৫ টাকা থেকে ১০ টাকা এবং ১০ টাকা থেকে ১৫ টাকা হয়।সুতরাং বলা যায়, অর্থের যোগান বাড়লে দামস্তরও সমানুপাতিকভাবে বাড়ে এবং অর্থের যোগান কমলে দামস্তরও সমানুপাতিকভাবে কমে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক চিত্রের সাহা…

উদ্দীপক

অর্থের যোগান ও দামস্তর সম্পর্কিত তথ্য নিম্নের ছকে দেয়া হলো:-

Sylhet · 2017

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক জনসাধারণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং ব্যবসায়-বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনে স্বল্পমেয়াদি ঋণ দান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

উত্তর

অর্থ বাজারের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেয়। দেশের তালিকাভুক্ত ব্যাংকগুলো তারল্য সংকটের সময় বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারের অভিভাবক হিসেবে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণদানে এগিয়ে আসে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ প্রদান করে অথবা বন্ড ও সিকিউরিটি ইত্যাদি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্দিনে তহবিলের যোগান দিয়ে থাকে। এরূপ ভূমিকার কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।

উত্তর

উদ্দীপকের দামস্তর (P) ও অর্থের যোগান (M)-এর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্রে P= f(M)f(\mathrm{M}) রেখা তথা দামস্তর রেখা অঙ্কন করা হয়েছে। রেখাটির বিভিন্ন বিন্দুতে আনুভূমিক ও লম্ব দূরত্ব সমান হওয়ায় তা 45° রেখায় পরিণত হয়েছে। ফলে রেখাটি অর্থের যোগান ও দামস্তরের মধ্যে সমানুপাতিক সম্পর্ক তুলে ধরে। চিত্রে দেখা যায়, যখন অর্থের যোগান ১০০ কোটি টাকা থেকে বেড়ে ২০০ কোটি এবং ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি টাকা হয় তখন দামস্তরও সমানুপাতিকভাবে বেড়ে যথাক্রমে ৫ টাকা থেকে ১০ টাকা এবং ১০ টাকা থেকে ১৫ টাকা হয়।সুতরাং বলা যায়, অর্থের যোগান বাড়লে দামস্তরও সমানুপাতিকভাবে বাড়ে এবং অর্থের যোগান কমলে দামস্তরও সমানুপাতিকভাবে কমে।

উত্তর

অর্থের যোগান ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূল্যের ওপর প্রভাব পড়বে। তবে কী ধরনের প্রভাব পড়বে তা নিচে উদ্দীপকের আলোকে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো: প্রদত্ত 'ক' ও 'খ' উভয় চিত্রেই ভূমি অক্ষে অর্থের যোগান (M), 'ক' চিত্রে লম্ব অক্ষে দামস্তর (P) এবং 'খ' চিত্রে লম্ব অক্ষে মুদ্রার মূল্য পরিমাপ করা হয়েছে। 'ক' চিত্রে P= f(M)f(\mathrm{M})তথা দামস্তর রেখা 45° ও ঊর্ধ্বমুখী হওয়ায় তা অর্থের যোগান ও দামন্তরের মধ্যে সরাসরি ও সমানুপাতিক সম্পর্ক দেখায়। 'খ' চিত্রে Vm=g (M) তথা অর্থের মূল্যরেখা নিম্নমুখী হওয়ায় তা অর্থের যোগান ও অর্থের মূল্যের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখায়।'ক' চিত্রে দেখা যায়, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা ও ৩০০ কোটি টাকা হলে দামস্তরও বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৫ টাকা থেকে ১০ টাকা ও ১৫ টাকা হয়; কিন্তু এ অবস্থায় 'খ' চিত্রে অর্থের মূল্য যথাক্রমে ১/৫ থেকে কমে ১/১০ ও ১/১৫ হয়। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পায়; কিন্তু অর্থের মূল্য হ্রাস পায়। সুতরাং উদ্দীপকের প্রেক্ষিতে বলা যায়, অর্থের যোগান ১০০ কোটি থেকে হতে ২০০ কোটি টাকায় বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমে যাবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের মধ্যে সম্পর্ক চিত্রের সাহা… | Prosthuti