উপর্যুক্ত আলোচনার আলোকে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে উপর্যুক্ত চিত্রের ওপর সৃষ্ট প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উপর্যুক্ত আলোচনার আলোকে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে উপর্যুক্ত চিত্রের ওপর সৃষ্ট প্রভাব বিশ্লেষণ করা হলো- চিত্রের মাধ্যমে অর্থের মূল্য এবং দামস্তরের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। অর্থের মূল্য বিপরীতভাবে দামস্তরের সাথে সম্পর্কিত। অর্থাৎ, দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে যায় এবং দামস্তর কমলে অর্থের মূল্য বেড়ে যায়। মুদ্রাস্ফীতি এবং মুদ্রাসংকোচ এই দুই প্রক্রিয়ার মাধ্যমে অর্থের মূল্য এবং দামস্তরের পরিবর্তন ঘটে। ফলে তাই এই চিত্রের উপরে প্রভাব বিস্তার করবে। মুদ্রাস্ফীতি ঘটলে: মুদ্রাস্ফীতি হলো অর্থনীতিতে পণ্যের গড় দামন্তরের ধারাবাহিক বৃদ্ধি। মুদ্রাস্ফীতির ফলে পণ্যের দাম বৃদ্ধি পায়, ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে। চিত্রে মুদ্রাস্ফীতির কারণে দামস্তর [গণিত] থেকে [গণিত] বেড়ে যায় ফলে অর্থের মূল্য [গণিত] থেকে কমে [গণিত] হয়। এ পরিস্থিতিতে, একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ দিয়ে আগের তুলনায় কম পণ্য কেনা সম্ভব হয়। মুদ্রাসংকোচ হলে- মুদ্রাসংকোচ হলো অর্থনীতিতে মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে দামস্তর হ্রাসের প্রক্রিয়া। মুদ্রাসংকোচের ফলে পণ্যের দাম হ্রাস পায় এবং অর্থের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। চিত্রে মুদ্রাসংকোচের কারণে দামন্তর [গণিত] থেকে কমে [গণিত] হয় ফলে অর্থের মূল্য [গণিত] থেকে বেড়ে [গণিত] হয়। এটি অর্থনীতিতে স্থিতিশীলতা m2 বজায় রাখতে সাহায্য করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উপর্যুক্ত আলোচনার আলোকে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে উপর্যুক্…
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর