শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত চিত্রের পরিচয় দাও।

উত্তর: উদ্দীপকের চিত্রটিতে অর্থের মূল্য ও দামস্তরের সাথে বিপরীতমুখী সম্পর্ক দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্রে দেখা যায়, অর্থের মূল্য [গণিত] হলে দামস্তর হয় [গণিত] । এখন অর্থের মূল্য কমে [গণিত] হলে দামস্তর [গণিত] থেকে বৃদ্ধি পেয়ে [গণিত] হয়। অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পাওয়ায় দামস্তর বৃদ্ধি পেয়েছে- যা অর্থের মূল্যের সাথে দামস্তরের বিপরীত সম্পর্ক প্রকাশ করেছে। ফিশারের বক্তব্যে বলা হয়েছে যে, কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রটি দামস্তরের সাথে অর্থ মূল্যের বিপরীতমুখী সম্পর্ক রয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত চিত্রের পরিচয় দাও।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025

উত্তর

যা কিছু বিনিময়ের মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো অর্থ বা মুদ্রা।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে চায় কারণ এটি অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে। অতিরিক্ত ঋণ মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, যা পণ্যের দাম বাড়িয়ে মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস করে। অপরদিকে, কম ঋণ মুদ্রা সংকোচন ঘটিয়ে অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকহার বৃদ্ধি, নগদ জমার হার পরিবর্তন এবং খোলাবাজার নীতি প্রয়োগের মাধ্যমে অর্থনীতিতে সুষম মুদ্রার প্রবাহ নিশ্চিত করে।

উত্তর

উদ্দীপকের চিত্রটিতে অর্থের মূল্য ও দামস্তরের সাথে বিপরীতমুখী সম্পর্ক দেখানো হয়েছে। উদ্দীপকের চিত্রে দেখা যায়, অর্থের মূল্য Vm1V_{m_1} হলে দামস্তর হয় P1P_1। এখন অর্থের মূল্য কমে Vm2V_{m_2}হলে দামস্তর P1P_1 থেকে বৃদ্ধি পেয়ে P2P_2 হয়। অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পাওয়ায় দামস্তর বৃদ্ধি পেয়েছে- যা অর্থের মূল্যের সাথে দামস্তরের বিপরীত সম্পর্ক প্রকাশ করেছে। ফিশারের বক্তব্যে বলা হয়েছে যে, কোনো নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ স্থির থাকলে অর্থের পরিমাণের সাথে দামস্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক প্রকাশ পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রটি দামস্তরের সাথে অর্থ মূল্যের বিপরীতমুখী সম্পর্ক রয়েছে।

উত্তর

উপর্যুক্ত আলোচনার আলোকে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের ফলে উপর্যুক্ত চিত্রের ওপর সৃষ্ট প্রভাব বিশ্লেষণ করা হলো- চিত্রের মাধ্যমে অর্থের মূল্য এবং দামস্তরের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। অর্থের মূল্য বিপরীতভাবে দামস্তরের সাথে সম্পর্কিত। অর্থাৎ, দামস্তর বাড়লে অর্থের মূল্য কমে যায় এবং দামস্তর কমলে অর্থের মূল্য বেড়ে যায়। মুদ্রাস্ফীতি এবং মুদ্রাসংকোচ এই দুই প্রক্রিয়ার মাধ্যমে অর্থের মূল্য এবং দামস্তরের পরিবর্তন ঘটে। ফলে তাই এই চিত্রের উপরে প্রভাব বিস্তার করবে। মুদ্রাস্ফীতি ঘটলে: মুদ্রাস্ফীতি হলো অর্থনীতিতে পণ্যের গড় দামন্তরের ধারাবাহিক বৃদ্ধি। মুদ্রাস্ফীতির ফলে পণ্যের দাম বৃদ্ধি পায়, ফলে অর্থের ক্রয়ক্ষমতা কমে। চিত্রে মুদ্রাস্ফীতির কারণে দামস্তর P1P_1 থেকে P2P_2 বেড়ে যায় ফলে অর্থের মূল্য Vm1V_{m_1} থেকে কমে Vm2V_{m_2} হয়। এ পরিস্থিতিতে, একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ দিয়ে আগের তুলনায় কম পণ্য কেনা সম্ভব হয়। মুদ্রাসংকোচ হলে- মুদ্রাসংকোচ হলো অর্থনীতিতে মুদ্রার পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে দামস্তর হ্রাসের প্রক্রিয়া। মুদ্রাসংকোচের ফলে পণ্যের দাম হ্রাস পায় এবং অর্থের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। চিত্রে মুদ্রাসংকোচের কারণে দামন্তর P2P_2 থেকে কমে P1P_1 হয় ফলে অর্থের মূল্য Vm2V_{m_2} থেকে বেড়ে Vm1V_{m_1} হয়। এটি অর্থনীতিতে স্থিতিশীলতা m2 বজায় রাখতে সাহায্য করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।