উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি চিহ্নিত করে এর কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি মূলত বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নানাবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে-এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বর্ণনা করা হলো-১. আমানত গ্রহণ: বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো ব্যক্তি ওপ্রতিষ্ঠানের সঞ্চয় বা উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। আমানত সাধারণত তিন রকম। যথা- চলতি আমানত, সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত।২. ঋণ প্রদান: বাণিজ্যিক ব্যাংকের দ্বিত্বীয় গুরুত্বপূর্ণ কাজ হলো ঋণ প্রদান করা। এ ব্যাংক ব্যবসায় বাণিজ্য, বিভিন্ন উৎপাদনশীল কাজ এমনকি ভোগের ক্ষেত্রেও উপযুক্ত জামানতের বিপরীতে সাধারণত স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে।৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি: বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের মতো নোট প্রচলনের ক্ষমতা না থাকলেও তার প্রদত্ত চেক বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাছাড়া এ ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর ঋণপত্র, হুন্ডি ইত্যাদি বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।৪. বিনিময় বিল বাট্টাকরণ: বাণিজ্যিক ব্যাংক বিনিময় বিল বা হুন্ডি মেয়াদপূর্তির আগেই নির্দিষ্ট হারে বাট্টা ধার্য করে ভাঙিয়ে দেয়। এতে ব্যাংকের যেমন লাভ হয়, তেমনি ব্যবসায়ীদের নগদ অর্থের চাহিদা পূরণ হওয়ায় ব্যবসায়িক লেনদেন নির্বিঘ্নে চলে।উদ্দীপকে উল্লিখিত, X ব্যাংকটি আমানত গ্রহণ, বিভিন্ন খাতে ঋণ প্রদান ও বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে মুনাফা অর্জন করে, যা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি চিহ্নিত করে এর কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর