উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির কার্যাবলির তুলনা কর।
উত্তর: উদ্দীপকে X-এর চাকরিরত ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক এবং Y-এর চাকরিরত ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক দুটির কার্যাবলির মধ্যে তুলনা করা হলো-বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় না বরং দেশের মুদ্রা বাজারকে যথাযথভাবে পরিচালিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল্য লক্ষ্য। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে নগদ জমা গ্রহণ করে এবং স্বল্পমেয়াদি ঋণের কারবার করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের সাথে কোনো প্রত্যক্ষ ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে না। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণের ব্যাংকার হিসেবে কাজ করে। আবার কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের ওপর নানারূপ বিধিনিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অধীন নয়। এছাড়া একটি দেশের একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক একাধিক থাকতে পারে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বিদেশে শাখা খুলতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো বৈদেশিক শাখা থাকে না। উদ্দীপকে X যে ব্যাংকে কর্মরত তা বৈশিষ্ট্যের বিচারে একটি কেন্দ্রীয় ব্যাংক এবং Y যে ব্যাংকে চাকরি করেন তা বৈশিষ্ট্যের বিচারে একটি বাণিজ্যিক ব্যাংক। মূলত দেশের সামগ্রিক আর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তবে তাদের কার্যাবলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির কার্যাবলির তুলনা কর।
উদ্দীপক
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর