উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো চিহ্নিত করো এবং বর্ণনা দাও।
উত্তর: বাংলাদেশ ব্যাংক সাধারণত গুণগত ও পরিমাণগত এ দুটি পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে পরিমাণগত পদ্ধতি প্রয়োগ করে। আর অর্থনীতিতে ঋণের প্রবাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য ঋণের গুণগত নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এক্ষেত্রে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণদাতার ওপর প্রভাব বিস্তার করে। অন্যদিকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ ঋণ গ্রহীতার ওপর প্রভাব বিস্তার করে থাকে। উদ্দীপকে বাংলাদেশে ২০০৫ সালের তুলনায় বর্তমানে মূল্যস্তর অনেক বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক তথা ব্যাংক হার বৃদ্ধি, খোলাবাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এটি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। আবার ঋণের রেশনিং ও বন্ধকি ঋণের নগদাংশও পরিবর্তন করে। এটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক গুণগত ও পরিমাণগত পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো চিহ্নিত করো এবং বর্ণনা দাও।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর