উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। - বিশ্লেষণ করে মন্তব্য লেখ।
উত্তর: উল্লিখিত মোবাইল ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। মোবাইল ব্যাংকিং এর সুবিধাগুলো হলো- বাইল ব্যাংকিং একটি অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতি। তাছাড়া এই ব্যাংকিং হলো শাখাবিহীন ব্যাংকিং। যে স্থানে কোনো ব্যাংকের শাখা নেই, কিন্তু এই ব্যাংকিং এর মাধ্যমে ঐ ব্যাংকের নির্ধারিত এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায় মোবাইল ব্যাংকিং এর কার্যক্রম ব্যবহার করে জনসাধারণের সহজেই হিসাবের স্থিতি যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে করতে পারে। এই ব্যাংকিং এ খরচ খুব কম হয়। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারে। মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়েও বেশি সহজ। এ ধরনের ব্যাংকিং খুব নিরাপদ এবং জালিয়াতের সম্ভাবনা খুব কম থাকে। আবার, এই পদ্ধতিতে যখন কোনো লেনদেন হয় তখনও এর মাধ্যমে আমানতকারীকে জানানো হয়। মোবাইল ব্যাংকিং কে হাতের মুঠোয় ব্যাংকিং বলে অভিহিত করা হয়। এ ব্যাংকিং সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, ট্রেন-বাসে যাতায়াতের জন্য টিকিট কাটা ইত্যাদি দ্রুততরভাবে করা সম্ভব। মোবাইল ব্যাংকিং এ মোবাইলের মাধ্যমে একাউন্টের সর্বশেষ স্থিতি, হিসাব স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা যায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে অনেক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর