উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি অর্থের মূল্যের ওপর কীভাবে প্রভাব ফেলে তা উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তিনটি হাতিয়ার ব্যবহার করে বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের সংকোচন বা সম্প্রসারণ ঘটিয়ে থাকে। তিনটি হাতিয়ার হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি এবং নগদ জমার হার পরিবর্তন। ঋণ নিয়ন্ত্রণের এ তিনটি পদ্ধতিকে প্রত্যক্ষ বা বাধ্যতামূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। উদ্দীপকে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক মূল্যস্তর নিয়ন্ত্রণে তিনটি হাতিয়ার ব্যবহার করেছে। এটি অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক এ তিনটি হাতিয়ার ব্যবহার করে সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে দেয়। ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকেরও সুদের হার বৃদ্ধি পায়। ফলে ঋণের চাহিদা হ্রাস পায়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদানের পরিমাণ কমে যায়। খোলাবাজার নীতির মাধ্যমে মূল্যস্ফীতির সময়ে বাংলাদেশ সরকারি ঋণপত্র বিক্রয় করে। ফলে ঋণপ্রদান ক্ষমতা হ্রাস পায়। আবার বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চাইলে নগদ জমার হার বাড়িয়ে দেয়। আর এই ঋণপ্রদানের ক্ষমতা কমানোর মাধ্যমে বাজারে অর্থের পরিমাণ কমে যাবে। ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে এবং মূল্যস্তর কমে যাবে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি বাণিজ্যিক ব্যাংকের ঋণপ্রদান ক্ষমতা কমিয়ে অর্থের মূল্যের ওপর প্রভাব ফেলবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি অর্থের মূল্যের ওপর কীভাবে প্রভাব ফেলে তা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর