উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কোন ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মোবাইল ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মোবাইলের সাহায্যে যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নামই মোবাইল ব্যাংকিং। মোবাইলের ব্যাংকিং এর মাধ্যমে যে সব ব্যাংকের সব স্থানে ঐ ব্যাংকের শাখা নেই সেসব স্থানে ব্যাংকিং সেবা প্রদান করা যায়। নগদ অর্থের লেনদেন বা স্থানান্তর যদিও ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু মানুষ খুব দ্রুততার সাথে অর্থ স্থানান্তর করতে চায়। সেক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো গ্রাহককে এ সুবিধা দেয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা স্থানান্তরে যখন কোনো মোবাইল ফোন ব্যবহার করে লেনদেন করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রমটি অতি সহজ ও দ্রুত করেছে এই মোবাইল ব্যাংকিং। Short Massage services (SMS) এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় বলে এটাকে (SMS) ব্যাংকিংও বলা হয়। 'b Kash [গণিত] (বিকাশ) মোবাইল ব্যাংকিং এর উদাহরণ। প্রতি মাসে নিয়মিত যাদের টাকা গ্রামের বাড়িতে পাঠাতে হয় এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সবচেয়ে নিরাপদ ও দ্রুত এবং সহজ পদ্ধতি। বিশেষ করে এদেশের তৈরি পোশাক শিল্পে নিয়োজিত মহিলাদের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকিং পদ্ধতি। খুব দ্রুত ও নিরাপদ মুদ্রা স্থানান্তরে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কোন ব্যাংকিং কার্যক্রমের প্রতি ইঙ্গিত করে?…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর