উদ্দীপকের চিত্রে এ হতে ৮ বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে a হতে ৮ বিন্দুতে গেলে দামস্তর দ্বিগুণ হয় এবং অর্থমূল্য অর্ধেক হয়। অর্থাৎ দামস্তর বৃদ্ধি পায় বা অর্থের মূল্য হ্রাস পায়। যে অবস্থা মুদ্রাস্ফীতি নির্দেশ করে। এ অবস্থায় দামস্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাসের ফলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ে। দামস্তর বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বৃদ্ধি পায় না, ফলে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা অধিক পরিমাণে মুনাফা অর্জন করে। ফলে উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসায়ীরা প্রচুর লাভবান হয়। দামস্তর বৃদ্ধির ফলে উৎপাদন বাড়ে, মুনাফা বাড়ে, সাথে সাথে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। তখন বিনিয়োগও ত্বরান্বিত হয় কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রতি প্রভাবিত হয় এবং অধিক লাভের আশায় বিনিয়োগ করে লাভবান হয়। দামস্তর বৃদ্ধির ফলে বিনিয়োগ ও উৎপাদন বাড়ে বিধায় ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে। ফলে আয় বৃদ্ধি পায়। ফলে দেশে বেকারত্ব হ্রাস পায় এবং কর্মসংস্থান বা নিয়োগ বৃদ্ধি পায়। উদ্দীপকের চিত্র ও আলোচনার প্রেক্ষিতে বলা যায় চিত্রের a বিন্দু হতে b বিন্দুতে গেলে দামস্তর বৃদ্ধি পায় যার ফলশ্রুতিতে অর্থনীতিতে উৎপাদন বাড়ে, বিনিয়োগ বাড়ে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে এ হতে ৮ বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থা…
যশোর সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর