উদ্দীপকের আলোকে জনাব আক্তার সাহেবের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব আক্তার সাহেবের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।যে ব্যাংক কোনো দেশের মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে নোট ও মুদ্রা ছাপানোর একচেটিয়া অধিকার রাখে, দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে, মুদ্রাবাজার পরিচালনা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই ব্যাংককে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক বলে। এই ব্যাংক অর্থনৈতিক কার্যক্রম গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করে। সরকারের আর্থিক প্রতিনিধি ও পরামর্শদাতা এবং ঋণদানের একটি অন্যতম আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক। অধ্যাপক হট্টের মতে, “কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল।” অধ্যাপক কিসচ এবং এলকিন-এর মতে, “কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক, যার অপরিহার্য দায়িত্ব হলো মুদ্রামানের স্থিতিশীলতা রক্ষা করা।”উদ্দীপকে উল্লিখিত জনাব আক্তার সাহেবের চাকরিরত ব্যাংকটিকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। আবার ব্যাংকটি নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। আর এ মুদ্রাবাজারের অভিভাবক এবং নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে মূলত কেন্দ্রীয় ব্যাংক।সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আক্তার সাহেবের ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আক্তার সাহেবের ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর