অর্থের মূল্য VM1 থেকে Vm2 হলে বাজার ব্যবস্থা কোনো রূপ প্রভাব পড়বে কি না তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র অনুযায়ী অর্থের মূল্য Vm1 থেকে Vm2 তে পরিবর্তনের ফলে মূল্যস্তর OP, থেকে বেড়ে OP2 হয়। এই ঘটনা মুদ্রাস্ফীতির সময় ঘটে। নিচে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ব্যাখ্যা করা হলো- মূল্যস্তর বাড়লে ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জন করে। মূল্যস্তর বাড়লে অধিক মুনাফার আশায় অধিক বিনিয়োগ করবে। মূল্যস্তর বাড়ার কারণে বিনিয়োগকারীদের আয় বাড়ে। ফলে উৎপাদন কার্যক্রম বাড়ে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। মূল্যস্তর বাড়লে ক্রেতা/ভোক্তারা একই দামে পূর্বের তুলনায় কম পণ্য ক্রয় করতে পারে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্থ হয়। মুদ্রাস্ফীতির কারণে অর্থের মূল্য বা ক্রয়ক্ষমতা কমে। ফলে সঞ্চয়কারী ক্ষতিগ্রস্ত হয়। মূল্যস্তর বেড়ে গেলে ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়। পক্ষান্তরে ঋণগ্রহীতারা লাভবান হয়। মূল্যস্তর বাড়লে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। কারণ তাদের ক্রয়ক্ষমতা কমে যায়। উপরন্তু তাদের মজুরিও বাড়ে না। মূল্যস্তর বাড়লে কৃষকরা লাভবান হয়। কারণ তারা উৎপাদিত দ্রব্যের অধিক মূল্য পায়। অর্থের মূল্য কমলে করদাতারা লাভবান হয়। কারণ প্রদত্ত অর্থের মূল্য হ্রাস পায়। মূল্যস্তর বাড়লে রপ্তানি কমে যায়। কারণ ক্রেতারা পূর্বের তুলনায় কম ক্রয় করতে চায়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অর্থের মূল্য VM1 থেকে Vm2 হলে বাজার ব্যবস্থা কোনো রূপ প্রভাব পড়বে ক…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর