উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে। অনলাইন ব্যাংকিং আধুনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে সর্বাধুনিক সংযোজন। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের চিরাচরিত প্রথায় যেভাবে ব্যাংকিং সেবা প্রদান করে, তাতে গ্রাহকদের ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনীয়তা মিটলেও তা লেনদেনে গতি আনতে পারে । না। ফলে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ এবং লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করার জন্যই অনলাইন ব্যাংকিং-এর উদ্ভব। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা এমন এক ধরনের প্রযুক্তি যাতে ওয়েবসাইটের মাধ্যমে আন্তঃযোগাযোগ নেটওয়ার্ক স্থাপিত হয়। এখানে গ্রাহক তাদের রক্ষিত হিসাবের জের, অনুসন্ধান, বিল পরিশোধ, অর্থ স্থানান্তর প্রভৃতি ব্যাংকিং কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ পায়। ইলেকট্রনিক ডেবিট ও ক্রেডিট পদ্ধতি, বিভিন্ন ধরনের স্মার্ট কার্ড, ডিজিটাল মুদ্রা প্রভৃতি ইলেকট্রনিক অর্থের মাধ্যমে এ লেনদেন সম্পন্ন হয়। যে ব্যবস্থায় একজন গ্রাহক একই ব্যাংকের যেকোনো একটি শাখার মাধ্যমে তার আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে, তাকে অনলাইন ব্যাংকিং বলে। উদ্দীপকের রাফির চট্টগ্রাম X ব্যাংকে চট্টগ্রামে একটি অ্যাকাউন্ট আছে। রাজশাহীতে থাকাকালীন হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হলে সে রাজশাহীতে উক্ত X ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজেই টাকা উত্তোলন করে। এভাবে টাকা উত্তোলন করা যায় অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে। অতএব বলা যায়, উদ্দীপকে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? আলোচনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর