উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে নগদ জমার হার বা ক্যাশ রিজার্ভ রেশিও (Cash Reserve Ratio) বলে। নগদ জমার হার বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তখন ব্যাংকগুলোর কাছে নগদ জমা হ্রাস পায়। এ অবস্থায় তাদের ঋণদান ক্ষমতা কমলে বাজারে ঋণের পরিমাণ কমে। আবার নগদ জমার হার বাড়ানো হলে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে নগদ অর্থ বৃদ্ধি পায় এবং বাজারে ঋণের পরিমাণও বাড়ে। আমানত সৃষ্টি সরাসরিভাবে ব্যাংকের ঋণদান ক্ষমতার ওপর নির্ভরশীল। ব্যাংকের অধিক ঋণ সরবরাহ আমানত সৃষ্টির জন্য প্রতিকূল অবস্থা তৈরি করে। আবার ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেলে ঋণ আমানত সৃষ্টিও ব্যাহত হয়। উদাহরণস্বরূপ-১০% বৈধ রিজার্ভে ব্যাংকে মোট পরিমাণ = ২০,০০০ এর ১০% বা ২০০০; কিন্তু ২০% রিজার্ভ হারে মোট রিজার্ভ ৪০০০ টাকা অর্থাৎ, ২০০০ টাকা। অতিরিক্ত রিজার্ভ আরোপের ফলে ব্যাংকের ঋণদান ক্ষমতা ২০০০ টাকা হ্রাস পায়। অতএব কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধি ঋণ আমানতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কী ধর…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর