উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে কতটুকু ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা হলো অনলাইন ব্যাংকিং। আর এই অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আমি মনে করি। যে ব্যবস্থায় একজন গ্রাহক একই ব্যাংকের যেকোনো একটি শাখার মাধ্যমে তার আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে, তাকে অনলাইন ব্যাংকিং বলে। চিরাচরিতভাবে কেউ কোনো ব্যাংকের একটি শাখায় হিসাব খুললে তাকে ওই শাখাতেই যেতে এবং লেনদেন করতে হয়। কিন্তু অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রে এমনটি করার প্রয়োজন পড়ে না। এখানে ব্যাংকের কোনো গ্রাহক কোনো একটি শাখায় তার হিসাব খুললেও সে ওই ব্যাংকের সকল শাখাকে একটি শাখার মতো ব্যবহার করতে পারে। ধরা যাক, X ব্যাংকের চট্টগ্রাম শাখায় কোনো গ্রাহকের হিসাব থাকলে সে ঐ ব্যাংকের যেকোনো একটি শাখায় গিয়ে তার লেনদেন ও ব্যাংকিং কাজকর্ম সম্পাদন করতে পারে। গ্রাহক ঘরে বসেই নিজের কম্পিউটার ব্যবহার করে তার লেনদেন সম্পন্ন করতে পারে। এ ব্যবস্থায় সে ব্যাংকের যেকোনো শাখায় চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারে। উদ্দীপকে রাফি তার X ব্যাংকের চট্টগ্রাম শাখায় অ্যাকাউন্ট থাকার পরও ওই ব্যাংকের রাজশাহী শাখা থেকে টাকা উত্তোলন করা অনলাইন ব্যাংকিং ব্যবস্থাকে নির্দেশ করে। উপরের আলোচনা থেকে একথা দ্বিধাহীনচিত্তে বলা যায়, অনলাইন ব্যাংকিং ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে কতটুকু ইতিবাচক প…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর