উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] ব্যাংক কী কী উপায়ে 'B [গণিত] ব্যাংকের সমগোত্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক ও 'B [গণিত] ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে।কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রক সংস্থা। এটি প্রথমেই লাইসেন্স প্রদান ও আইন প্রণয়নের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম বৈধ করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের একটি অংশ নগদ আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় এবং একটি অংশ সরকারি সিকিউরিটি বা নগদে রাখতে হয়, যার মাধ্যমে ঋণ বিতরণ নিয়ন্ত্রিত হয়।নীতিগত সুদের হার নির্ধারণের মাধ্যমে ঋণ গ্রহণ ও প্রদানের খরচ' নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট খাতে ঋণ প্রদানের নির্দেশনা দিয়ে কৃষি, শিল্প ও রপ্তানি খাতকে উৎসাহিত করে। বৈদেশিক মুদ্রা লেনদেন, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স নিয়ন্ত্রণও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ।সবশেষে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করে অনিয়ম পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A ব্যাংক কী কী উপায়ে 'B ব্যাংকের সমগোত্রীয় ব্য…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর