মি. 'ক' যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. ক যে প্রতিষ্ঠানে কাজ করেন তা হলো কেন্দ্রীয় ব্যাংক। সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসার ও মুদ্রাব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা এবং বিদেশি মুদ্রার সাথে সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে তা স্থিতিশীল রাখা। অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে দেশের মুদ্রানীতি গ্রহণের দ্বারা মুদ্রাস্ফীতি ও মুদ্রা - সংকোচন সমস্যার সমাধান করে। কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনা সুদে সরকারের তহবিল সংরক্ষণ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ প্রদান করে।উদ্দীপকের মি. ক এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। এটি নোট প্রচলন, মুদ্রা নিয়ন্ত্রণও করে। যে বৈশিষ্ট্যগুলো উপরে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মি. ক-এর কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মি. 'ক' যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রধান কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর