উদ্দীপকের 'A [গণিত] ব্যাংকের তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আমির আলীর 'A [গণিত] ব্যাংকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ কার্যাবলি ব্যাখ্যা করা হলো-১. নোট ও মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো দেশের মধ্যে কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা। দেশে নোট ও মুদ্রা প্রচলনের একমাত্র দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত করা হয়।২. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাব্যবস্থা ও ব্যাংক ব্যবসায়ের অভিভাবক হিসেবে দেশের মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন এ দুই সমস্যা সমাধানে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ করে।৩. মুদ্রার মান স্থিতিশীল রাখা: মুদ্রার মানের হ্রাসবৃদ্ধিতে অর্থনৈতিক অবস্থা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুদ্রার মান সংরক্ষণ করে।উদ্দীপকে জনাব আমির আলী 'A [গণিত] ব্যাংকে গেলে তাকে বলা হয় 'A [গণিত] ব্যাংক জনগণের আমানত রাখে না বরং অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এসবই কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। সুতরাং উদ্দীপক ও উপরের আলোচনা হতে দেখা যায়, জনাব আমির আলী যে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে গিয়েছিলেন সেটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'A ব্যাংকের তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর