জনাব X যে ব্যাংকে চাকরি করেন, সেই ব্যাংকের প্রধান তিনটি কাজ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'X [গণিত] কেন্দ্রীয় ব্যাংকে চাকরি করেন।নিচে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি প্রধান কাজের বর্ণনা করা হলো-১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।২. মুদ্রার বহির্মুল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রা সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।৩. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারক এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে।উদ্দীপকের জনাব 'X [গণিত] -এর ব্যাংকটি নোট প্রচলন করে এবং সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। অর্থাৎ তিনি কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন।আর উপরের আলোচনাতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান তিনটি কার্যাবলি আলোচনা করা হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনাব X যে ব্যাংকে চাকরি করেন, সেই ব্যাংকের প্রধান তিনটি কাজ বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর