উদ্দীপক অনুযায়ী জনাব আক্তার ও জনাব গোফরানের ব্যাংকের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত জনাব আক্তার সাহেবের ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক এবং জনাব গোফরান সাহেবের ব্যাংকটি হলো -বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ তাদের আলোচিত ব্যাংক দুটি এক নয়, তাতে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।বাণিজ্যিক ব্যাংক মুনাফার উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। পক্ষান্তরে, কেন্দ্রীয় ব্যাংক মুনাফার ভিত্তিতে পরিচালিত হয় না বরং দেশের মুদ্রাবাজারকে যথাযথভাবে পরিচালিত করে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট থেকে নগদ জমা গ্রহণ করে এবং স্বল্পমেয়াদি ঋণের কারবার করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণের সাথে কোনো প্রত্যক্ষ ব্যাংকিং সম্পর্ক স্থাপন করে না। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক জনগণের ব্যাংকার হিসেবে কাজ করে। আবার, কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের ওপর নানারূপ বিধিনিষেধ আরোপ করতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক 'ব্যাংকের অধীন নয়। এছাড়া একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক একাধিক থাকতে পারে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক বিদেশে শাখা খুলতে পারে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কোনো বৈদেশিক শাখা থাকে না।উদ্দীপকে জনাব আক্তার সাহেব যে ব্যাংকে কর্মরত তা বৈশিষ্ট্যের বিচারে একটি কেন্দ্রীয় ব্যাংক এবং জনাব গোফরান সাহেব যে ব্যাংকে চাকরি করেন তা বৈশিষ্ট্যের বিচারে একটি বাণিজ্যিক ব্যাংক। মূলত দেশে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে। তবে তাদের কার্যাবলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব আক্তার ও জনাব গোফরানের ব্যাংকের পার্থক্য বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর