উদ্দীপকের আলোকে মনোয়ার ও ফাহিমের ব্যাংকের পার্থক্য বিশ্লেষণ কর।.
উত্তর: উদ্দীপকের মনোয়ারের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে, ফাহিমের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। যেগুলো নিম্নরূপ-১. নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে যে ব্যাংক কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। অপরপক্ষে, মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়ে যে ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।২. সংখ্যাগত দিক বিচারে একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে। অপরদিকে, ১টি দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে।৩. কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকার কর্তৃক পরিচালিত হয়। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক সরকারি ও বেসরকারি মালিকানাধীন পরিচালিত হয়।৪. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে।৫. কেন্দ্রীয় ব্যাংক একচ্ছত্রভাবে নোট ইস্যু করে থাকে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার কোনো ক্ষমতা রাখে না।৬. কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্ত সকল বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের সুবিধা প্রদান করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশঘরের সুবিধা গ্রহণ করে।উদ্দীপক থেকে দেখা যায়, মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। সুতরাং মনোয়ারের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ফাহিম যে ব্যাংকে চাকরি করে সেটি জনগণ থেকে আমানত গ্রহণ করে ও ঋণ প্রদান করে। সুতরাং ফাহিমের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।অতএব বলা যায়, উপরের আলোচনাই উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যকার পার্থক্য নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মনোয়ার ও ফাহিমের ব্যাংকের পার্থক্য বিশ্লেষণ কর।.
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর