শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংক 'অন্যান্য ব্যাংকের ব্যাংক' হিসেবে কীভাবে জনাব মনিরের ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে জনাব মনিরের ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে আলোচনা করা হলো- অন্যান্য ব্যাংকের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে তাদের ওপর কর্তৃত্ব করে। তফসিলভুক্ত প্রতিটি ব্যাংকের চলতি ও স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এর ফলে অন্যান্য ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। মুদ্রা নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন সহজতর ও কার্যকর হয়।ঋণের শেষ আশ্রয়স্থল অন্য কোথাও ঋণ পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে গেলে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে অন্যান্য ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। আমানতকারীরা হঠাৎ ব্যাংক থেকে তাদের নগদ টাকা উঠিয়ে নিলে বাণিজ্যিক ব্যাংকসমূহ অসুবিধার মুখোমুখি হয়। এ রকম আর্থিক অনটনের সময় কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত আমানত জমা রেখে অথবা অঙ্গীকারপত্র বা হুন্ডি ভাঙিয়ে বাণিজ্যিক ব্যাংককে নগদ টাকার ব্যবস্থা করে দেয়। ফলে উক্ত ব্যাংক নিশ্চিত ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পায়।ঋণ নিয়ন্ত্রণ: বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক প্রদত্ত ঋণ নিয়ন্ত্রণ হলো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম মৌলিক দায়িত্ব। কারণ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ মুদ্রার জোগান বাড়িয়ে দেয়। ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রার জোগান হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করতে হয়। আবার ব্যাংকসমূহ প্রয়োজনের তুলনায় কম ঋণ সরবরাহ করলে দেশে মুদ্রা সংকোচন দেখা দেয়। তখন বাধ্য হয়েই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের জোগান বাড়ানোর ব্যবস্থা করতে হয়। ঋণের জোগান বাড়ানো বা কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।নিকাশঘর: কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের নিকাশঘর হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে চেকের মাধ্যমে লেনদেনের ফলে পারস্পরিক দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে লেনদেন মিটিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংক 'অন্যান্য ব্যাংকের ব্যাংক' হিসেবে …

উদ্দীপক

জনাব মনির ও জনাব জাহাঙ্গীর দুই ভাই। তারা দেশে দুটি ব্যাংকের কর্মকর্তা। জনাব মনিরের ব্যাংকে আমানত গ্রহণ করে এবং গ্রাহকগণকে ঋণ প্রদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, জনাব জাহাঙ্গীরের ব্যাংক দেশে মুদ্রা প্রচলন, সংরক্ষণ, মুদ্রাবাজার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে কাজ করে। এজন্য জাহাঙ্গীরের ব্যাংককে 'অন্যান্য ব্যাংকের ব্যাংকও' বলা হয়।

Dinajpur · 2025

উত্তর

ইন্টারনেটের মাধ্যমে যে সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে অনলাইন ব্যাংকিং বলে।

উত্তর

আধুনিক বিনিময় ব্যবস্থায় অর্থ একটি অনবদ্য আবিষ্কার। অতীতে সমাজে যখন অর্থের প্রচলন ছিল না তখন মানুষ এক দ্রব্যের সাথে অন্য দ্রব্যের সরাসরি বিনিময় করত। এ ব্যবস্থাকে 'দ্রব্য বিনিময় প্রথা' বলা হয়। কিন্তু এ ধরনের বিনিময় ব্যবস্থায় মানুষকে বেশকিছু অসুবিধার সম্মুখীন হতে হতো। মানুষের বিভিন্ন অভাবের মধ্যে অসামঞ্জস্যতা, দ্রব্যের অবিভাজ্যতা, সঞ্চয়ের সমস্যা প্রভৃতি দূরীকরণের লক্ষ্যে সমাজে মুদ্রা বা অর্থের প্রচলন ঘটে। যার ফলে দ্রব্যের বিনিময় সহজতর হয়েছে। তাই অর্থকে বিনিময়ের মাধ্যম বলা হয়।

উত্তর

উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। ৭কেন্দ্রীয় ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে নিচে আলোচনাকরা হলো-১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।২. মুদ্রার বহির্মূল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।৩. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করে এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করে।উদ্দীপকে দেখা যায়, জনাব জাহাঙ্গীর যে ব্যাংকে চাকরি করেন সেটি দেশে মুদ্রা প্রচলন, সংরক্ষণ, মুদ্রাব্যবস্থার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ তার ব্যাংকটি যে কেন্দ্রীয় ব্যাংক তা নিশ্চিত করে বলা যায় এবং উপরে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে জনাব মনিরের ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে আলোচনা করা হলো- অন্যান্য ব্যাংকের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের ব্যাংক হিসেবে তাদের ওপর কর্তৃত্ব করে। তফসিলভুক্ত প্রতিটি ব্যাংকের চলতি ও স্থায়ী আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এর ফলে অন্যান্য ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়। মুদ্রা নিয়ন্ত্রণের জন্য গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন সহজতর ও কার্যকর হয়।ঋণের শেষ আশ্রয়স্থল অন্য কোথাও ঋণ পাওয়ার সম্ভাবনা রুদ্ধ হয়ে গেলে ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে অন্যান্য ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। আমানতকারীরা হঠাৎ ব্যাংক থেকে তাদের নগদ টাকা উঠিয়ে নিলে বাণিজ্যিক ব্যাংকসমূহ অসুবিধার মুখোমুখি হয়। এ রকম আর্থিক অনটনের সময় কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত আমানত জমা রেখে অথবা অঙ্গীকারপত্র বা হুন্ডি ভাঙিয়ে বাণিজ্যিক ব্যাংককে নগদ টাকার ব্যবস্থা করে দেয়। ফলে উক্ত ব্যাংক নিশ্চিত ধ্বংসের হাত থেকে নিষ্কৃতি পায়।ঋণ নিয়ন্ত্রণ: বাণিজ্যিক ব্যাংকসমূহ কর্তৃক প্রদত্ত ঋণ নিয়ন্ত্রণ হলো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম মৌলিক দায়িত্ব। কারণ বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ মুদ্রার জোগান বাড়িয়ে দেয়। ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। স্বাভাবিক কারণেই কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রার জোগান হ্রাস করার ব্যবস্থা গ্রহণ করতে হয়। আবার ব্যাংকসমূহ প্রয়োজনের তুলনায় কম ঋণ সরবরাহ করলে দেশে মুদ্রা সংকোচন দেখা দেয়। তখন বাধ্য হয়েই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের জোগান বাড়ানোর ব্যবস্থা করতে হয়। ঋণের জোগান বাড়ানো বা কমানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।নিকাশঘর: কেন্দ্রীয় ব্যাংক দেশের অন্যান্য ব্যাংকসমূহের নিকাশঘর হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে চেকের মাধ্যমে লেনদেনের ফলে পারস্পরিক দেনা-পাওনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘর হিসেবে লেনদেন মিটিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।