শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক অনুযায়ী মনোয়ার যে ব্যাংকে চাকরি করে সেটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক অনুযায়ী মনোয়ার যে ব্যাংকে চাকরি করে সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক।সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসার ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা এবং বিদেশি মুদ্রার সাথে সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে তা স্থিতিশীল রাখা। অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে দেশের মুদ্রানীতি গ্রহণের দ্বারা মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন সমস্যার সমাধান করে। কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনা সুদে সরকারের তহবিল সংরক্ষণ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ প্রদান করে।'উদ্দীপকের মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। যে বৈশিষ্ট্যগুলো উপরে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মনোয়ারের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপক অনুযায়ী মনোয়ার যে ব্যাংকে চাকরি করে সেটি কোন ধরনের ব্যাংক? …

উদ্দীপক

মনোয়ার এমন একটি ব্যাংকে চাকরি করে, যা একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণও এ ব্যাংকের কাজ। অন্যদিকে, ফাহিম একটি ব্যাংকে চাকরি করে। তার ব্যাংকটি জনগণের অর্থ আমানত রাখে ও স্বল্প হারে সুদ প্রদান করে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেশি সুদে ঋণ প্রদান করে।

Mymensingh · 2025

উত্তর

যা কিছু বিনিময়ের মাধ্যম, ঋণ গ্রহণ ও পরিশোধের উপায়, মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয় তাই হলো মুদ্রা।

উত্তর

প্রচলিত ব্যাংকিং সুবিধা কেবল কার্যদিবসে সকাল ১০টা থেকে ৫টার মধ্যে পাওয়া যায়। কিন্তু অনলাইন ব্যাংকিং সুবিধা ২৪ ঘণ্টাই পাওয়া সম্ভব। তাই এখানে সময়ের কোনো বাধানিষেধ নেই। এ ব্যাংকিং সুবিধার মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত অর্থ প্রেরণ করা যায়। চিরাচরিতভাবে ব্যাংকের কোনো শাখায় নগদ অর্থ জমা দিয়ে অন্য শাখায় পেতে কয়েকদিন সময় লাগে। কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের সহায়তায় এ কাজ কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করা সম্ভব। আর এভাবেই অনলাইন ব্যাংকিং সেবা ব্যাংকিং কার্যক্রমকে সহজ করেছে।

উত্তর

উদ্দীপক অনুযায়ী মনোয়ার যে ব্যাংকে চাকরি করে সেটি হলো কেন্দ্রীয় ব্যাংক।সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণ ও সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ যে ব্যাংককে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসার ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ হলো মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কাগজি নোট ও ধাতব মুদ্রার প্রচলন করা এবং বিদেশি মুদ্রার সাথে সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ করে তা স্থিতিশীল রাখা। অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের মাধ্যমে দেশের মুদ্রানীতি গ্রহণের দ্বারা মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন সমস্যার সমাধান করে। কোনো ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বিনা সুদে সরকারের তহবিল সংরক্ষণ করে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পরামর্শ প্রদান করে।'উদ্দীপকের মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। যে বৈশিষ্ট্যগুলো উপরে আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, মনোয়ারের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

উদ্দীপকের মনোয়ারের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে, ফাহিমের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। যেগুলো নিম্নরূপ-১. নোট ও মুদ্রা প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ ও অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে যে ব্যাংক কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। অপরপক্ষে, মুনাফা অর্জনকে প্রাধান্য দিয়ে যে ব্যাংক আমানত গ্রহণ ও ঋণ প্রদানের মধ্যস্থ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।২. সংখ্যাগত দিক বিচারে একটি দেশে একটিমাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে। অপরদিকে, ১টি দেশে একাধিক বাণিজ্যিক ব্যাংক থাকতে পারে।৩. কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকার কর্তৃক পরিচালিত হয়। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক সরকারি ও বেসরকারি মালিকানাধীন পরিচালিত হয়।৪. কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে।৫. কেন্দ্রীয় ব্যাংক একচ্ছত্রভাবে নোট ইস্যু করে থাকে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার কোনো ক্ষমতা রাখে না।৬. কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্ত সকল বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নিকাশঘরের সুবিধা প্রদান করে। অপরপক্ষে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে নিকাশঘরের সুবিধা গ্রহণ করে।উদ্দীপক থেকে দেখা যায়, মনোয়ার যে ব্যাংকে চাকরি করেন সেটি একটি দেশের অর্থব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং মুদ্রা প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণ করে। সুতরাং মনোয়ারের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে, ফাহিম যে ব্যাংকে চাকরি করে সেটি জনগণ থেকে আমানত গ্রহণ করে ও ঋণ প্রদান করে। সুতরাং ফাহিমের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।অতএব বলা যায়, উপরের আলোচনাই উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যকার পার্থক্য নির্দেশ করে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।