জনাব X-এর ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব 'X [গণিত] এর ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত উপায়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।১. ব্যাংক হারের পরিবর্তন: এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক দাবিকৃত বিশেষ সুদের হার, যা বিনিময় বিল পুনর্বাট্টা করার প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বহন করতে হয়, তাকে ব্যাংক হার বলে। দেশে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে কেন্দ্রীয় ব্যাংক এই সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও তাদের প্রদত্ত ঋণের ওপর সুদ বাড়াতে হয়। এতে ঋণ প্রার্থীরা কম ঋণ গ্রহণ করে।২. নগদ জমার হার পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয়, তাকে নগদ জমার হার বলে। এই জমার হার বাড়ানো-কমানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অন্য ব্যাংকগুলোর ঋণ প্রদানের হার নিয়ন্ত্রণ করে।৩. খোলাবাজার নীতি: কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।এছাড়া কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ ক্ষেত্র এবং বিশেষ উদ্দেশ্যে ঋণ নিয়ন্ত্রণ করে। যেমন-(i) রেশনিং এ পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নীতির মাধ্যমে ঋণ প্রার্থীদের প্রকৃতিভেদে কে কত ঋণ পাবে তার মাত্রা নির্ধারণ করে দেয়। এছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করার চেষ্টা করে।(ii) নৈতিক প্ররোচনা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকিং, তাই দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।(iii) বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন এই নীতির আলোকে জামানতের হার বেশি হলে প্রদেয় ঋণের পরিমাণ কম হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
জনাব X-এর ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর