উদ্দীপক অনুযায়ী জনাব জাহাঙ্গীরের ব্যাংকের তিনটি কার্যক্রম ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জাহাঙ্গীরের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। ৭কেন্দ্রীয় ব্যাংকের তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে নিচে আলোচনাকরা হলো-১. নোট প্রচলন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের মুদ্রাব্যবস্থার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা।২. মুদ্রার বহির্মূল্য নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বাণিজ্যে দেনা-পাওনা পরিশোধ এবং লেনদেনে ভারসাম্য সৃষ্টির স্বার্থে তাকে মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করতে হয়।৩. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। এ ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি করে এবং তাদেরকে আর্থিক সহায়তা ও পরামর্শ প্রদান করে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে নিয়ন্ত্রণ করে।উদ্দীপকে দেখা যায়, জনাব জাহাঙ্গীর যে ব্যাংকে চাকরি করেন সেটি দেশে মুদ্রা প্রচলন, সংরক্ষণ, মুদ্রাব্যবস্থার পরিচালনা ও ঋণ নিয়ন্ত্রণে কাজ করে। অর্থাৎ তার ব্যাংকটি যে কেন্দ্রীয় ব্যাংক তা নিশ্চিত করে বলা যায় এবং উপরে কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব জাহাঙ্গীরের ব্যাংকের তিনটি কার্যক্রম ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর