উদ্দীপকে R বলতে কোন ব্যাংকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে R বলতে কেন্দ্রীয় ব্যাংকে নির্দেশ করা হয়েছে। যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ প্রয়োজনানুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা। এছাড়াও এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে R প্রতিষ্ঠানটি ঋণ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি আর্থিক নীতি বাস্তবায়ন করে। এটি কেন্দ্রীয় ব্যাংকের কাজের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই R হলো কেন্দ্রীয় ব্যাংক। এটি নোট প্রচলন ও মুদ্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া ঋণ নিয়ন্ত্রণে একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। এ ব্যাংক ব্যাংক হার পরিবর্তন, খোলাবাজার নীতি, জমার অনুপাত পরিবর্তন ইত্যাদি পন্থায় ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এ ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। অভিভাবক হিসেবে এ ব্যাংক অন্যান্য ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি, সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে R বলতে কোন ব্যাংকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর