"A"ব্যাংক "B" ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে তুমি কী এ বিষয়ে একমত- বিশ্লেষণ করো।
উত্তর: এ উদ্দীপকের 'A [গণিত] ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক যা 'B [গণিত] ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে। যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ প্রয়োজনানুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা। এছাড়াও এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার 'সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি মুনাফা। অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। উদ্দীপকে আক্কাস প্রতিদিনের আয় থেকে কিছু টাকা সঞ্চয় করতে চায়। এ টাকা জমা করার জন্য সে 'A [গণিত] ব্যাংকে যায়। সেখানে যেয়ে সে জানতে পারে, উক্ত ব্যাংক কোনো ব্যক্তির টাকা জমা রাখে না। অন্যান্য ব্যাংকের টাকা জমা রাখে। এটি কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্যকে ধারণ করে। তাই 'A [গণিত] ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপরে সে 'B [গণিত] ব্যাংকে একটি হিসাব খোলে টাকা জমা রাখে। এটি একটি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ব্যবস্থার শীর্ষে থেকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে। অন্যান্য ব্যাংকসমূহ তাদের মূলধনের কিছু অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। ফলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ওপর প্রভাব বিস্তার করে থাকে। এছাড়া দেশের সাধারণ ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ঋণ গ্রহণ করে। কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে ঋণ প্রদান করে আর্থিক সংকট থেকে রক্ষা করে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক দেনা-পাওনার নিকাশ ঘর হিসাবে কাজ করে। এ ব্যাংক বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে যে আন্তঃব্যাংক দেনা-পাওনা তা মিটিয়ে থাকে। তাই সংক্ষেপে বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক হিসাব কাজ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
"A"ব্যাংক "B" ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে তুমি কী এ বিষয়ে একমত-…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর