উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট বহুগুণিতক ঋণ আমানতের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: দেশের সকল বাণিজ্যিক ব্যাংক মিলে প্রাথমিক আমানতের কয়েকগুণ ঋণ সৃষ্টি করতে পারে। বাণিজ্যিক ব্যাংক প্রাথমিক আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা রেখে বাকি অংশ ঋণপ্রদান করে থাকে। আর যে প্রক্রিয়ায় বাণিজ্যিক ব্যাংক ঋণপ্রদান কার্যক্রম চালায় তাকে ঋণসৃজন প্রক্রিয়া বলে। ঋণসৃজন প্রক্রিয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ পাওয়া যায়। উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংক 'A [গণিত] -এর প্রাথমিক আমানত ১০,০০০ টাকা । ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভ ১০% হলে মোট আমানতের পরিমাণ নিম্নরূপ: এখানে, মোট আমানত = TD প্রাথমিক আমানত (PD) = ১০,০০০ রিজার্ভ হার (Rr) = ১০% তাহলে, মোট আমানত (TD) = 10,000 x [গণিত] = 10,000 x [গণিত] = 10,000 x [গণিত] = 10,000 x 10 = 1,00,000 টাকা ∴ মোট আমানত = TD =১,০০,০০০ টাকা। অর্থাৎ সৃষ্ট আমানত (D) = TD - PD = (১,০০,০০০- ১০,০০০) টাকা = ৯০,০০০ টাকা অতএব বলা যায়, ১০% বৈধ রিজার্ভের ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ ৯০,০০০ টাকা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক সৃষ্ট বহুগুণিতক ঋণ আমানতের পরিমাণ ন…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর