অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ বেড়ে ১০০ হলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? উদ্দীপকের সাহায্যে বিশ্লেষণ কর।
উত্তর: অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ (T) বাড়লে অর্থের মূল্য বাড়বে। সাধারণত দামস্তরের সাথে লেনদেনের পরিমাণের সম্পর্ক বিপরীতমুখী। লেনদেনের পরিমাণ বাড়লে দামস্তর কমে। আবার লেনদেনের পরিমাণ কমলে দামস্তর বাড়ে। অর্থাৎ দামুস্তরের সাথে অর্থমূল্যের সম্পর্ক বিপরীতমুখী। তবে লেনদেনের সাথে অর্থমূল্যের সম্পর্ক সমমুখী হয়। উদ্দীপকে একটি দেশের বিহিত মুদ্রার পরিমাণ, অর্থের প্রচলন গতি, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ ও ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ দেওয়া আছে। লেনদেনের পরিমাণ (T) বেড়ে 100 হলে দামস্তর হবে ফিশারীয় সমীকরণ অনুসারে, [গণিত] বা, P₁ = 20 অর্থাৎ, নতুন দামস্তর P₁ = 20. অর্থমূল্যের সাথে দামস্তরের সম্পর্ক বিপরীতমুখী। দামস্তর Po = 40 টাকা হলে অর্থ মূল্য (Vm) হবে [গণিত] = 0.025। আবার দামস্তর কমে P₁ = 20 হলে অর্থমূল্য (Vm) হবে [গণিত] = 0.05 অর্থাৎ, দামস্তর অর্ধেক হওয়ায় অর্থমূল্য দ্বিগুণ হয়েছে। সুতরাং বলা যায়, লেনদেনের পরিমাণ বেড়ে 100 হলে অর্থমূল্যও বেড়ে 0.025 থেকে 0.05 হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে লেনদেনের পরিমাণ বেড়ে ১০০ হলে অর্থে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর