উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপক হতে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো নিচে বর্ণনা করা হলো- ১. ব্যাংক হারের পরিবর্তন নীতি : বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সাথে ব্যাংক হারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ব্যাংক হার ও সুদের হারের পরিবর্তন দ্বারা বাণিজ্যিক ব্যাংকের প্রদানযোগ্য ঋণের পরিমাণেরও পরিবর্তন ঘটে। ২. খোলা বাজার নীতি : কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ৩. নগদ জমার হার পরিবর্তন : কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে নগদ জমার হার বলে। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চায় তখন এ নগদ জমার হার বাড়িয়ে দেয়। ৪. ঋণের রেশনিং : নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। প্রত্যেক আবেদনকারী কী পরিমাণ ঋণ পাবে, ঋণদানের ক্ষেত্রে কোনো পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কি না, জামানতের বিপরীতে কী পরিমাণ ঋণ পাবে এসব কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে। ৫. বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন : এ নীতির আলোকে বন্ধকীর হার বেশি হলে নগদ প্রাপ্তি বা প্রদেয় ঋণের পরিমাণ কম হয়। অর্থাৎ কেউ ২০০ টাকার সম্পদ জামানত রাখলে নগদাংশ হিসেবে যদি ৭০% টাকা রাখতে হয় তাহলে ব্যক্তি ঋণ পাবে ৩০ টাকা । পরিশেষে বলা যায়, উপরিউক্ত বিষয়গুলোই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো চিহ্নিত কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর