উদ্দীপকে বর্ণিত 'R [গণিত] ও 'Z [গণিত] ব্যাংকের মধ্যে পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত R ও Z ব্যাংক দুটি যথাক্রমে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক। যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও সমগ্র ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। আর মুনাফা অর্জনের লক্ষ্যে যে ব্যাংক পরিচালিত হয় তা বাণিজ্যিক ব্যাংক। পৃথিবীর প্রত্যেক দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। কিন্তু একটি দেশে অনেক বাণিজ্যিক ব্যাংক থাকে। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ পরিচালনার ভার সরকারের ওপর ন্যস্ত থাকে। আর সেখানে বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হয়। উদ্দীপকে R ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে Z ব্যাংকটি ঋণ প্রদান ও ওয়েজ আর্নার হিসাব করে থাকে। অর্থাৎ Z ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই এটি একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক মূলত স্বল্পমেয়াদি কারবারি হিসেবে শর্ত সাপেক্ষে এক পক্ষ হতে ঋণ গ্রহণ করে। পরবর্তীতে অন্য পক্ষকে তা প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক দেশে কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। আর বাণিজ্যিক ব্যাংকগুলোর এরূপ কোনো ক্ষমতা নেই। তবে তারা চেকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। কেন্দ্রীয় ব্যাংক জনগত হতে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করে না। অন্যদিকে জনগণের থেকে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো সর্বাধিক জনকল্যাণ সাধন, মুনাফা অর্জন নয়। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ করা। অতএব বলা যায় যে, উদ্দীপকের আলোচিত দুটি ব্যাংকের কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'R ও 'Z ব্যাংকের মধ্যে পার্থক্য বিদ্যমান বিশ্লেষণ…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর