উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি অর্থের মূল্যের ওপর কীভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা কর।
উত্তর: একটি দেশের অর্থনীতিতে অর্থের মূল্য পরিবর্তনে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের সৃষ্টি হয়। দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে দ্রব্যের দামস্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাস পায় এবং মুদ্রা সংকোচনের বা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হলে দামস্তর হ্রাস অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পায় । উদ্দীপকে দামস্তর বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির ফলে গৃহীত পদক্ষেপসমূহ দ্বারা অর্থের মূল্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়। ফলে ঋণের চাহিদাও হ্রাস পায়। এছাড়া খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস করে। ফলে অর্থের ফটকা চাহিদা হ্রাস পায়। আবার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নগদ জমার হার বৃদ্ধি করার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের পরিমাণ হ্রাস পায়। এভাবে প্রত্যক্ষ উপায়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে প্রভাব বিস্তার করে একক মুদ্রানীতি বহাল রাখে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ন্যূনতম বিধিবদ্ধ রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা কমে এবং আমানত সৃষ্টি ব্যাহত হয়। ফলে অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রিত এবং অর্থের মূল্য বৃদ্ধি পায় বা দামস্তর হ্রাস পায়। দেশে মুদ্রাস্ফীতি রোধে ঋণের রেশনিং পরিবর্তন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি বা আরোপ করলে ঋণের প্রসার রোধ হবে এবং বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করা হলে তা ঋণ নিয়ন্ত্রণে সহায়ক হবে। এভাবে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থের মূল্য নিয়ন্ত্রিত হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি অর্থের মূল্যের ওপর কীভাবে প্রভাব ফেলে ত…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর