উদ্দীপকে মি. মিজান ও মি. সিরাজুল কোন ধরনের ব্যাংকে কাজ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. মিজান বাণিজ্যিক ব্যাংকে ও মি. সিরাজুল কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : মুনাফা অর্জনের লক্ষ্যে যেসব ব্যাংক কার্যক্রম পরিচালনা করে সেগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই আমানতের একটি অংশ ব্যাংকে জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে থাকে। যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি করে ও দেশে মুদ্রা প্রচলন করে। মি. সিরাজুল এমন একটি ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ, দামস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশঘর সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ মি. সিরাজুল কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত।তাই বলা যায়, উদ্দীপকে মি. মিজান বাণিজ্যিক ব্যাংকে ও মি. সিরাজুল কেন্দ্রীয় ব্যাংকে কাজ করেন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. মিজান ও মি. সিরাজুল কোন ধরনের ব্যাংকে কাজ করেন? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর