উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: নিম্নে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন করা হলো : বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ গুলোর মধ্যে প্রথমত হচ্ছে জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের অর্থ চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করে। দ্বিতীয় কাজ হিসেবে তারা সঞ্চিত অর্থ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন কর্মকান্ডের জন্য ঋণ দিয়ে থাকে। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো গৃহীত আমানতের একটি অংশ আইন অনুযায়ী নগদ জমা হিসেবে রাখে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গুলো বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এগুলো চেক বা টাকার মতোই লেনদেনের কাজে ব্যবহৃত হয়। এগুলো বাণিজ্যিক ব্যাংকে এর একটি শাখা থেকে অনুমোদনের পর পরবর্তী অন্য যেকোনো শাখায় প্রদর্শন করে টাকায় রূপান্তর করা যায়। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রয়োজনীয় মূলধন গঠনের সাহায্য করা। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় কাজে সহায়তা করে। আবার একই সাথে বৈদেশিক মুদ্রা কয় বিক্রয় করে জনগণকে নানাবিধ সুবিধা দিয়ে থাকে। তাই বলা যায়, সুষ্ঠু ও ব্যাপকভাবে সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর