X ও Y কি ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের X কেন্দ্রীয় ব্যাংক এবং Y বাণিজ্যিক ব্যাংক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম তদারকি করে ও দেশে মুদ্রা প্রচলন করে। উদ্দীপকের X এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ওই দেশের অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং নোট প্রচলন করে। সুতরাং X কেন্দ্রীয় ব্যাংক।মুনাফা অর্জনের লক্ষ্যে যেসব ব্যাংক কার্যক্রম পরিচালনা করে সেগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই আমানতের একটি অংশ ব্যাংকে জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে থাকে। উদ্দীপকের Y জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে থাকে। সুতরাং Y বাণিজ্যিক ব্যাংক
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
X ও Y কি ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর