উদ্দীপকে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিহিত মুদ্রার পরিমাণ ও ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে মুদ্রার মুল্য অর্ধেক হয়ে যাবে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: মুদ্রার পরিমান ও ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের যোগান বেড়ে যাবে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বে বলা হয়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে অর্থের পরিমাণ এর সাথে অর্থের মূল্য ব্যস্তানুপাতিক। অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দামস্তর দ্বিগুণ হবে এবং অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। ফিশারের সমীকরণটি হলো: PT = MV + M'V [গণিত] প্রশ্নানুসারে বিহিত মুদ্রার পরিমাণ M = 800 × 2 = 1600 বিহিত মুদ্রার প্রচলন গতি V = 50, ব্যাংক অর্থের পরিমাণ M [গণিত] = 400*2 = 800 ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি V [গণিত] = 25, লেনদেনের পরিমাণ T = 1000 সুতরাং সমীকরণটি PT = MV + M'V [গণিত] PT = 1600×50 + 800×25 PT = 100000 P = 100000/1000 P = 100 সুতরাং দামস্তর পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। অর্থের মূল্য হবে Vm2 = 1/P = 1/100 = 0.02 অর্থাৎ অর্থের মূল্য ও পূর্বের তুলনায় অর্ধেক হয়েছে। সুতরাং বলা যায়, বিহিত মুদ্রার পরিমাণ ও ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে অর্থের মূল্য অর্ধেক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিহিত মুদ্রা ও ব্যাংক মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে অর্থের ম…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর