শেয়ারFacebookWhatsApp

জনাব রাইদের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব রাইদের প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর বিপরীতে উচ্চ হার সুদে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেয। আর এই দুই সুদের হারের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের লাভ বা মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ ঋণ প্রদান করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংক আমানতের গৃহীত অর্থের একটি অংশ আইন অনুযায়ী জমা রেখে অবশিষ্ট অর্থ ঋণ প্রদান করে। এছাড়াও চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। তাছাড়া গ্রাহকদের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে। উদ্দীপকেও জনাব রাইদের প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠনের সহায়তা করে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ, মূল্যবান জিনিসপত্র লকারে সংরক্ষণ করে থাকে। এসব মূলত বাণিজ্যিক ব্যাংকের কর্মকাণ্ড। তাই বলা যায়, জনাব রাইদের প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

জনাব রাইদের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রাইদ একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠনের সহায়তা করে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ, মূল্যবান জিনিসপত্র লকারে সংরক্ষণ ও বৈদেশিক বাণিজ্যের সহায়তার পাশাপাশি শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে।

Barisal · 2023

উত্তর

যে ব্যাংকিং ব্যবসায় ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাই অনলাইন ব্যাংকিং।

উত্তর

অর্থ সকল দ্রব্য, সেবা বা সম্পদের মূল্য পরিমাপক হিসেবে কাজ করে। দ্রব্য বিনিময়ে প্রথায় মূল্য পরিমাপের কোনো স্বীকৃতি নির্দিষ্ট মাপকাঠি ছিল না । কিন্তু বর্তমানে মূল্যের পরিমাপক হিসেবে অর্থ সর্বত্র স্বীকৃত। মুদ্রার সাহায্য সহজেই দ্রব্য সামগ্রীর মূল্য পরিমাপ করে অতীত ও ভবিষ্যতের মূল্য সম্বন্ধে তুলনামূলক ধারনা পাওয়া যায়। সেজন্য সকল দ্রব্যের মূল্য অর্থের দ্বারা পরিমাপ করা হয়। তাই অর্থকে মূল্যর পরিমাপকক বলা হয়। এছাড়াও বিনিময় ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ অর্থ মূল্যের পরিমাপক হিসেবে ভূমিকা রাখে।

উত্তর

জনাব রাইদের প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : যে সকল ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর বিপরীতে উচ্চ হার সুদে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেয। আর এই দুই সুদের হারের পার্থক্যই হল বাণিজ্যিক ব্যাংকের লাভ বা মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ ঋণ প্রদান করা। সাধারণত বাণিজ্যিক ব্যাংক আমানতের গৃহীত অর্থের একটি অংশ আইন অনুযায়ী জমা রেখে অবশিষ্ট অর্থ ঋণ প্রদান করে। এছাড়াও চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। তাছাড়া গ্রাহকদের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে। উদ্দীপকেও জনাব রাইদের প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে মূলধন গঠনের সহায়তা করে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রবাসীদের অর্থ দেশে প্রেরণ, মূল্যবান জিনিসপত্র লকারে সংরক্ষণ করে থাকে। এসব মূলত বাণিজ্যিক ব্যাংকের কর্মকাণ্ড। তাই বলা যায়, জনাব রাইদের প্রতিষ্ঠানটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

নিম্নে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম মূল্যায়ন করা হলো : বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ গুলোর মধ্যে প্রথমত হচ্ছে জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের অর্থ চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করে। দ্বিতীয় কাজ হিসেবে তারা সঞ্চিত অর্থ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন কর্মকান্ডের জন্য ঋণ দিয়ে থাকে। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো গৃহীত আমানতের একটি অংশ আইন অনুযায়ী নগদ জমা হিসেবে রাখে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গুলো বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এগুলো চেক বা টাকার মতোই লেনদেনের কাজে ব্যবহৃত হয়। এগুলো বাণিজ্যিক ব্যাংকে এর একটি শাখা থেকে অনুমোদনের পর পরবর্তী অন্য যেকোনো শাখায় প্রদর্শন করে টাকায় রূপান্তর করা যায়। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ হচ্ছে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের প্রয়োজনীয় মূলধন গঠনের সাহায্য করা। বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বিনিময় কাজে সহায়তা করে। আবার একই সাথে বৈদেশিক মুদ্রা কয় বিক্রয় করে জনগণকে নানাবিধ সুবিধা দিয়ে থাকে। তাই বলা যায়, সুষ্ঠু ও ব্যাপকভাবে সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।