“উভয় প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে কাজ করলেও তাদের লক্ষ্য-উদ্দেশ্য ভিন্ন”- উক্তিটির সত্যতা বিশ্লেষণ কর।
উত্তর: উভয় প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে কাজ করলেও তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ও ভিন্ন - নিম্নে উক্তিটির সত্যতা বিশ্লেষণ করা হলো : উদ্দীপকের X ব্যাংটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং Y ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে মূলত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করে। এছাড়াও দেশের মুদ্রার সাথে বিদেশিও মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে ও নিয়ন্ত্রণ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে তাদের কার্যাবলী তদারকি সহায়তা প্রধান এবং পরামর্শ দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ ও মুদ্রা বাজার পরিচালনা করে থাকে। আবার বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই আমানতের একটি অংশ ব্যাংকে জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে থাকে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক গুলো বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এগুলো চেক বা টাকার মতোই লেনদেনের কাজে ব্যবহৃত হয়। এগুলো বাণিজ্যিক ব্যাংকে এর একটি শাখা থেকে অনুমোদনের পর পরবর্তী অন্য যেকোনো শাখায় প্রদর্শন করে টাকায় রূপান্তর করা যায়। তাই বলা যায়, উভয় প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে কাজ করলেও তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ও ভিন্ন।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
“উভয় প্রতিষ্ঠান দেশের প্রয়োজনে কাজ করলেও তাদের লক্ষ্য-উদ্দেশ্য ভিন্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর