মালিকানা, উদ্দেশ্য ও ঋণদানের ক্ষেত্রে ব্যাংক দুটির তুলনামূলক আলোচনা কর।
উত্তর: মালিকানা, উদ্দেশ্য ও ঋণদানের ক্ষেত্রে ব্যাংক দুটির নিম্নে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো: উদ্দীপকে উল্লিখিত A ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং B ব্যাংকটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেকোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা, নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার ঐ দেশের সরকারের উপর ন্যস্ত থাকে। কিন্তু বাণিজ্যিক ব্যাংক বেসরকারি মালিকানায় কিংবা নিয়ন্ত্রণে থেকেও পরিচালিত হতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে জনগণ থেকে আমানত সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই আমানতের একটি অংশ ব্যাংকে জমা রেখে বাকি অংশ ঋণ হিসেবে প্রদান করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী তাদারকি করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের নোট বা মুদ্রা প্রচলনের অধিকার ভোগ করে। বাণিজ্যিক ব্যাংক গুলো সাধারণত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণগ্রহণের সর্বশেষ আশ্রয়স্থল।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
মালিকানা, উদ্দেশ্য ও ঋণদানের ক্ষেত্রে ব্যাংক দুটির তুলনামূলক আলোচনা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর